বিশ্বকাপে ভালো খেলার প্রত্যাশা লিটনের, চাপের ম্যাচে জয়ের বিশ্বাস

খেলা9 months ago78 Views

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই লিটন দাসের দল ছিলো দুর্দান্ত। এতে ১১৮ রানের লক্ষ্য ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে টপকে সিরিজ জিতে নেয় বাংলাদেশ (২–১)।
সিরিজ শুরুর আগেই স্কোয়াড নির্বাচনে মতামত না নেওয়া নিয়ে আলোচনায় ছিলেন অধিনায়ক লিটন দাস। তবে জয়ের পর তিনি জানান, বোর্ডের সঙ্গে ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।
লিটন বলেন, “হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। পরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি এবং ভালো সমাধানে এসেছি।”
তিনি বলেন, ‘মাঠের খেলায় এসব বিতর্কের প্রভাব পড়েনি।”
“দলের ভেতরে সবকিছু ছিলো স্বাভাবিক। আমরা পেশাদার ক্রিকেটার, মাঠে গেলে ক্রিকেটই খেলি।”
তৃতীয় ম্যাচে শুরুটা ভালো হলেও দ্রুত ধসে পড়ে আয়ারল্যান্ড; ৫ ওভারে ৫০ রান তুলেও ১৯.৫ ওভারে অলআউট ১১৭। জবাবে তানজিদ হাসান তামিমের ৫৫ রানে ভর করে সহজ জয় পায় বাংলাদেশ। তানজিদ ম্যাচসেরা, আর সিরিজে ৪ উইকেট নিয়ে সিরিজসেরা নির্বাচিত হন শেখ মেহেদী হাসান।

আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করে এখন শুরু হবে বিপিএলের প্রস্তুতি। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১২তম বিপিএলে দর্শকদের মাঠে আসার আহ্বান জানান লিটন।
তিনি বলেন, “সামনে বিপিএল। আপনারা সবাই মাঠে এলে ভালো হয়। মাঠ ভরা থাকলে আমরাও খেলতে উপভোগ করি।” -আমিনুল ইসলাম

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...