ঘানায় ফ্যান্টাসি কফিন, শেষকৃত্যের বর্ণিল উদযাপন

একটি স্কুল-মালিকের শেষকৃত্যের জন্য স্কুলের মতো দেখতে কফিন বানানো হয়েছে। ছবি: মিসপের আপওয়া, এপি

আক্রা: লাশ দাফনেও বর্ণিল আয়োজন হয় ঘানায়। তৈরি করা হয় বিভিন্নরকম কফিন। কোনো কফিন বানানো হয় রঙিন ময়ূরের মতো। কোনোটা বিমানের মতো, গায়ে আঁকা জাতীয় পতাকা। বেঁচে থাকতে যিনি মাছ বিক্রি করতেন, তার কফিনটি তৈরি করা হয় মাছের মতো করে। কফিন নিয়ে তাদের ফ্যান্টাসি অনেক।

আক্রার একটি দোকানে ফ্যান্টাসি কফিন। ছবি: মিসপের আপওয়া, এপি

ঘানায় এই কফিনগুলোকে ডাকা হয় ‘আবেবুও’। এর অর্থ ‘প্রবাদ’। কফিনগুলোতে ফুটিয়ে তোলা হয় মৃত ব্যক্তির জীবন। অনেকসময় একজন কৃষককে সমাহিত করতে কফিন তৈরি করা হয় তার ব্যবহার করা সরঞ্জাম দিয়ে। অথবা তার উৎপাদিত কোনো ফসলের মতো করে।

ঘানায় এই ফ্যান্টাসি কফিনগুলোর মাধ্যমে শেষকৃত্য অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলা হয়। একেকটি কফিন তৈরি করতে সময় লাগে দুই সপ্তাহের মতো। খরচ হয় সাতশো ডলারের মতো। পরিবারগুলো কফিনগুলো দেখে শ্রদ্ধাঞ্জলি হিসেবে। আর সংগ্রাহকদের কাছে এটি একটি শিল্প। – এপি

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...