প্রবাসীরা যে প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন, সিইসির সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানিয়েছে জামায়াত

জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন করতে প্রবাসীদেরকে পানির বিল ও বিদ্যুৎ বিলের কপি দিতে হবে না, কেবল জন্মসনদ দিলেই চলবে বলে সিইসির বরাতে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদেরকে তিনি এ তথ্য জানান।

তাদের দেওয়া ১৮ দফা প্রস্তাবের ফলোআপ নিতে জামায়াতের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের ফুল বডির সঙ্গে বৈঠক করেছে বলে জানিয়েছেন আযাদ। এসময় তার সঙ্গে ছিলেন দলটির আরেক নেতা মতিউর রহমান আকন্দ।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের প্রস্তুতিতে কোনো ব্যত্যয় ঘটেছে কি না, এই বিষয়গুলো আমরা কমিশন থেকে স্পষ্ট হয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের আমিরে জামায়াতের বিদেশ সফরের সময় প্রবাসীরা ভোট দেওয়ার রেজিস্ট্রেশ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। সেটা নিয়েও একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এটা ফাইনালি আগামী ১৮ তারিখ চালু হবে। আমরা এই বিষয়টা যাচাই করতে এসেছিলাম।’

রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিভিন্ন দেশ এবং অঞ্চলভিত্তিক বিভাজন করা হবে বলে জানিয়েছেন তিনি। আযাদ উল্লেখ করেন, ‘অনেকে মনে করছেন, ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন একই। মূলত দুটি এক নয়। তবে ভোট দেওয়ার সময় নির্দিষ্ট করা থাকবে। ’

এই জামায়াত নেতা বলেন, ‘রেজিস্ট্রেশনের কতগুলো ডকুমেন্টের শর্ত আছে। দুইদশক ধরে যিনি দেশে থাকেন না, তিনি পানির বিল এবং বিদ্যুৎ বিল পাবেন কোথায়? নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, এগুলো লাগবে না।’

তবে জন্ম নিবন্ধন সনদ দরকার হবে বলে নির্বাচন কমিশনের বরাতে জানিয়েছেন আযাদ। কারো যদি নিবন্ধন না থাকে, তাহলে তার মা-বাবার নিবন্ধন দিতে হবে।- ইনফোজা প্রতিবেদন

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...