নতুন কর্মসূচিতে কাজ না হলে প্রধান উপদেষ্টার অফিসের সামনে অবস্থান করবে জামায়াতসহ ৮ দল

রাজনীতি10 months ago74 Views

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আটটি দল। তিন দিনের কর্মসূচির মধ্যে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধ এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ রয়েছে। এছাড়া দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিরও আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করেন। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। বৈঠকে কর্মসূচির বিষয়ে যে সিদ্ধান্ত হয় সেগুলো ঘোষণা করেন অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি জানান, রোববার বেলা ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন। তার আগে দাবিগুলো মেনে নেওয়া না হলে ওই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...