স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব ছেড়ে দিতে বললেন রাশেদ

রাজনীতি6 months ago87 Views

শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে, সেই আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এতে ক্ষোভ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব ছেড়ে দিতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশের ছাত্র-জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে।

রবিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে সাংবাদিকদেরকে তিনি বলেন, শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় পার্টি আসেনি। বরং আওয়ামী লীগকে নিয়ে শহীদদেরকে অপমান করার জন্য এরা এসেছে।

সরকারের প্রতি সতর্ক উচ্চারণ করে রাশেদ বলেন, আগামী নির্বাচনে সরকার যদি ফ্যাসিবাদ ও তাদের দোসরদেরকে যায়গা দেয়, তাহলে সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a reply

Join Us
  • Facebook
  • Youtube
Categories

Advertisement

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...