চাকরি কেড়ে নিচ্ছে AI? আপনিও নিন কৌশল

টেক3 months ago63 Views

যে কাজটা শিখতে আপনার ৫ বছর লেগেছে, একটা রোবট বা AI সফটওয়্যার যদি সেটা মাত্র ৫ সেকেন্ডে করে দেয়, তাহলে আপনার চাকরির কী হবে? ২০২৬ সালে এসে এটি এক নিষ্ঠুর বাস্তবতা। সারাবিশ্বে হাজার হাজার মানুষ এখন চাকরি হারাচ্ছে শুধু এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। 

তাহলে আপনার চাকরির কী হবে?। ছবি: এআই

প্রথম ধাক্কাটা লেগেছে কাস্টমার সাপোর্ট এবং বেসিক কন্টেন্ট রাইটিং সেক্টরে। আগে একটি কোম্পানিতে শত শত কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ লাগতো, এখন চ্যাটবটগুলো ২৪ ঘণ্টা মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছে, কোনো ক্লান্তি ছাড়াই। সাধারণ ও কমন ইমেইল লেখার কাজগুলোও এখন এক তুড়িতে করে দিচ্ছে AI

ঝুঁকিতে থাকা দ্বিতীয় খাতটি হলো ডেটা এন্ট্রি এবং সাধারণ বুক-কিপিং বা অ্যাকাউন্টিং। মানুষের পক্ষে হাজার হাজার ডেটা অ্যানালাইসিস করতে লেগে যেতো কয়েকদিন, আধুনিক AI টুলসগুলো সেটা সেকেন্ডের মধ্যে নির্ভুল হিসাব দিচ্ছে। বানিয়ে দিচ্ছে গ্রাফ চার্ট। এতে ব্যাংক, কর্পোরেট অফিস বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যারা শুধু ডেটা এন্্রি বা সাধারণ হিসাব-নিকাশের কাজ করতেন, তাদের চাহিদা আশঙ্কাজনক হারে কমে গেছে।

তাহলে কি মানুষের সব চাকরি শেষ? উত্তর হলো— না। AI মানুষের চাকরি কাড়ছে না, যে মানুষটি AI ব্যবহার করতে জানে, সে অন্য মানুষের চাকরিটা নিয়ে নিচ্ছে। 

ধরুন, একজন গ্রাফিক্স ডিজাইনার বা কন্টেন্ট রাইটার— এখনো পুরনো পদ্ধতিতে কাজ করছেন, অন্যপাশে একজন তরুণ AI টুল ব্যবহার করে ১০ গুণেরও বেশি দ্রুত কাজ জমা দিচ্ছেন। কোম্পানি কাকে রাখবে? অবশ্যই দ্বিতীয়জনকে।

এখন আপনাকে কী করতে হবে? AI-এর শত্রু না হয়ে, একে নিজের হাতিয়ার বানিয়ে ফেলতে হবে। এই যুগে টিকে থাকতে হলে আপনাকে ‘আপস্কিল’ করতে হবে। এমন সব কাজ শিখতে হবে যা রোবট করতে পারে না। যেমন খোদ AI-কে পরিচালনা করার স্কিল বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তি বদলাচ্ছে, তাই নিজেকেও বদলাতে হবে।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...