বন্ধু হারাচ্ছে ইসরাইল, প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি: ইসরাইলে প্রতিক্রিয়া

পাঁচ বছর পর পর ইসরাইলের সাথে ইতালির দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হতো। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মঙ্গলবার ভেরোনা শহরে সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি এই ঘোষণা দেন। মেলোনি বলেন, ইরান পরিস্থিতি স্থিতিশীল করতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’

২০০৩ সালে সিলভিও বার্লুসকোনির শাসনামলে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি প্রতি পাঁচ বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল। এই চুক্তির আওতায় প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় দেশদু’টি একসাথে কাজ করতো।

ইতালির এই সিদ্ধান্তকে ইসরাইল সরকারের জন্য ‘লজ্জাজনক ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডন স্যারের সমালোচনা করেছেন।

লাপিদ মনে করেন, মেলোনি বামপন্থী বা কট্টর প্রগতিশীল নেতা নন; তিনি রক্ষণশীল ডানপন্থী নেতা। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব বোঝেন। এমন একজন “মিত্রর” সমর্থন হারানো ইসরাইল সরকারের কূটনৈতিক ব্যর্থতা।

সরকারের ভূমিকার কারণে ইসরাইল বন্ধু হারাচ্ছে বলে মন্তব্য করেন লাপিদ। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারা ক্ষমতায় ফিরলে ইসরাইলের মর্যাদা পুনরুদ্ধার করবেন।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...