জোর করে ইসরাইলি সেনাবাহিনীতি নিয়োগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রক্ষণশীল ইহুদিগোষ্ঠি হারেদিরা। বৃহস্পতিবার ছিলো তাদের বিক্ষোভের দিন। পূর্বঘোষিত ‘মিলিয়ন ম্যান মার্চ’-এ উত্তাল হয়ে উঠে জেরুজালেম। বিক্ষোভ চলার সময় জেরুজালেমের প্রবেশপথে ১০০ মিটার উঁচু একটি নির্মাণাধীণ ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সি এক কিশোরের।
বিক্ষোভের সময় ভবনের ছাদ, পেট্রোল পাম্প এবং ক্রেনে উঠে যেতে দেখা যায় হারেদিদের। খবর জেরুজালেম পোস্ট।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কিশোরমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে তারা।
বাধ্যতামূলকভাবে সামরিকবাহিনীতে যোগ দেওয়ার বিধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে রক্ষণশীল হারেদিরা। এরা ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিরও বিরোধীতা করে।
গত দুই বছরে গাজা উপত্যকা থেকে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরান পর্যন্ত বিস্তৃত যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এই হতাশা আরও তীব্র করে তুলছে হারেদিদের।- ইনফোজা ডেস্ক