মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।
গানের এই কথাটার মানে কী?
এখানে কি হিন্দু আর মুসলমান ধর্মকে তুলনা করেছেন কবি নজরুল?
নাকি তিনি সহাবস্থানের কথা বলেছেন?
সহাবস্থান হলো একসাথে অবস্থান করা। কেউ কারো ক্ষতি না করে মিলেমিশে থাকা।মোরা এক বৃন্তে দু’টি কুসুম।
বৃন্ত মানে হলো বোঁটা বা ডাঁটা। আর কুসুম মানে ফুল। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, তাহলে দেশটাকে ধরতে পারি একটা বোঁটা আর ওই বোঁটায় মোটাদাগে দু’টি ফুল। হিন্দু আর মুসলমান।
যারা মুসলমান আছেন, তারা কি হিন্দুদের অস্তিত্বকে অস্বীকার করছেন কেউ?
হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবেন, তাতে কি মুসলিম নেতারা আপত্তি করছেন?
না, আপত্তি করছেন না। হেফাজত নেতা মাওলানা বাবুনগরীরও এতে আপত্তি নেই।
তাহলে সমস্যাটা কোথায়?
দেখুন শাহ মুহাম্মদ মোশাহিদ এর আলাপ