সেনা সরালে দিল্লিকে দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করতে সুবিধা হয়: শরিফ ওসমান হাদি

রাজনীতি11 months ago158 Views

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার বিকালে শাহবাগ মোড় এলাকায় এই মানববন্ধন হয়৷ এতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ অন্যরা।
হাদি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা সরালে দিল্লিকে দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করতে সুবিধা হয় উল্লেখ করে হাদি বলেন, দিল্লির দোসর, তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরণের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে অতিদ্রত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায়। যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশে স্থিতিশিলতা নষ্ট করে দেওয়া যায়। এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেস্টা করেছিলো। আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে, পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে।

দেখুন ইনফোজা নিউজ

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...