প্রবাসী ভোটার নিবন্ধনে আরো ১৫ দিন চাইলেন জামায়াত আমির, প্রক্রিয়ায় ছিলো জটিলতা

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা ছিলো উল্লেখ করে নিবন্ধনের জন্য আরো অন্তত ১৫দিন সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৮ দিন সফর শেষে দেশে ফিরে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির বলেন, ‘প্রবাসী ভোটারদের নিবন্ধনের শেষদিন ছিলো অক্টোবরের ৩০ তারিখ। কিন্তু এই সময়ে সফটওয়ার ফাংশন করেনি।’

একজন নাগরিকের প্রমাণের জন্য তার ন্যাশনাল আইডি কার্ড যথেস্ট বলে উল্লেখ করেন আমির।

মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন৷ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমীরে জামায়াত তার সফরের কথা তুলে ধরেন।

জামায়াত আমীর জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসে অবস্থানরত ভোটারদের সঙ্গে কথা হয়েছে। একই সাথে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি৷

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য স্বাভাবিক, তবে তা যেন বিভাজন বা সংঘাতে রূপ না নেয়— এমন আহ্বানও জানিয়েছেন ডা. শফিক।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত মাসের ১৯ তারিখে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করি। তিনদিনে ওমরাহ শেষ করে ২২ অক্টোবর আমেরিকায় পৌঁছাই। সেখানে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছি, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের অনেকে দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের কথা বলেছেন। আমি তাদের আশ্বস্ত করেছি, বাংলাদেশ এখন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত, এবং এ মুক্তির লড়াইয়ে প্রবাসীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল।’

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...