নতুন জামা সবার গায়ে, নাচছে খোকা খুকি

দুগ্গা পুজো

মিউঁছড়া6 months ago171 Views

আহমদ আমিন

ঢাকের তালে শিউলি ঝরে
কাশের বনে দোলা
ঢ্যাম কুড়াকুড় দুগ্গা পুজো
খুশির বোতাম খোলা।

নতুন জামা সবার গায়ে
নাচছে খোকা খুকি
আগমনীর গানের তানে
কেউ দিয়েছে উঁকি।

আরতিতে ঘিয়ের প্রদীপ
ধূপের কাঠি জ্বলে
পুরুত ঠাকুর বিড়বিড়বিড়
মন্ত্র পড়ে চলে !

কাঁসার থালায় লাড্ডু নাড়ু
সন্দেশ আর পায়েস
হইহুল্লোড় করে খেয়ে
করছে সবাই আয়েশ।

শঙ্খ বাজে বাতাস বেহুঁশ
উমা এলো বাড়ি
মাসি পিসি আনন্দে মাত
হুলুধ্বনি ছাড়ি

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...