সোমেশ্বরী নদী দিয়ে আসছে ভারতীয় কম্বল, চোরাকারবারি আটক

নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ভারতীয় কম্বল আনার সময় ২০০ পিস কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে আটক সোহেল মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে চৈতাটি গ্রামের সোহেল (৪৮), উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেনসহ (৩৮) অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করে।
পুলিশ জানায়, সোমেশ্বরী নদীপথে ইঞ্জিনচালিত ট্রলারে করে ভারতীয় কম্বল আনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সোহেল মিয়াকে আটক করা হয়। এইসময় ইঞ্জিনচালিত একটি নৌকায় তল্লাশি চালিয়ে বড় প্লাস্টিক কয়েকটি বস্তা থেকে ২০০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে কম্বল এনে এই চক্রটি দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।-
নেত্রকোনা প্রতিনিধি

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...