দুর্গাপুরে ভারতীয় মদ, জব্দ করেছে বিজিবি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

শনিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় গোয়েন্দাতথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র ০৮ সদস্যের একটি বিশেষ টহলদল সীমান্তে যায়। সীমান্ত পিলার ১১৬০/৭-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের ভেতরে দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নে গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ আইকনিক হোয়াইট ২৪ বোতল, রয়‍্যাল স্ট্যাগ ২২ বোতল, ব্লেন্ডারস প্রাইড ১২ বোতল এবং সিগনেচার ১২ বোতল জব্দ করে।

জব্দ মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।- নেত্রকোনা প্রতিনিধি

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...