একেবারে শুরু থেকেই মানুষ কৌতূহলী ছিলো।
একজন আরেকজনের কথা জানতো,
এক পাড়ার খবর আরেক পাড়ায় ছড়িয়ে যেতো।
রাজাদের বার্তাবাহক থাকতো।
বণিকেরা বন্দর থেকে বন্দরে ঘুরে আরেক নগরীর যুদ্ধ বা নতুন শাসকের খবর জানাতো।
এই মানুষগুলোই খবর বহন করতো —
আলাদা করে কেউ তখন সাংবাদিক ছিলো না।
লোকগাথা, গান, ছড়া, গল্প —
এসব দিয়েও প্রচার হতো সমাজের খবর।
কেউ মুখে মুখে বলতো, কেউ চিহ্ন এঁকে রাখতো।
একটা সময় হাতে লিখে সংবাদ পরিবেশন হতো। এর আগে সরকারি খবর, ঘোষণা ও আইন-আদালতের তথ্য টানানোর জন্য ছিলো পাবলিক নোটিশ বোর্ড। ওই সময়টাকে আধুনিক সাংবাদিকতার সাথে তুলনা করা না গেলেও ওটা ছিলে ‘পাবলিক নিউজ’ সিস্টেম।
তাহলে এরা কি সাংবাদিক ছিলেন না?
দেখুন শাহ মুহাম্মদ মোশাহিদ এর আলাপ