শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার, কী বললেন শ্রীলঙ্কা গার্ডিয়ানকে?

রাজনীতি8 months ago101 Views

ভারতে অবস্থান করে একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার শ্রীলঙ্কাভিত্তিক প্রভাবশালী পত্রিকা শ্রীলঙ্কা গার্ডিয়ান-এ তার আরো একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ হতে যাচ্ছে।

সাক্ষাৎকারটি প্রকাশের আগে বুধবার এ বিষয়ে প্রাথমিক ধারণা দিয়েছে শ্রীলঙ্কা গার্ডিয়ান। পত্রিকাটি জানায়, ভারতে শেখ হাসিনা যে স্থানে অবস্থান করছেন, সেখান থেকেই তাদের দিল্লি প্রতিনিধি অয়নজিত সেনকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, দেশে উগ্রবাদ জাগিয়ে তোলার পেছনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়ী। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে শুধু একটি গভীর রাজনৈতিক সংকটেই নয়, বরং একটি গুরুতর মানবাধিকার সংকটের মধ্যেও রয়েছে।

শ্রীলঙ্কা গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগের কথাও তুলে ধরেছেন।

এর আগে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথেও। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক-এ হাসিনার একটি কলামও ছাপা হয়। এসব সাক্ষাৎকার ও লেখায় কোনো অনুশোচনার ইঙ্গিত পাওয়া যায়নি।

ভারতে অবস্থান করে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়া ও লেখা নিয়ে এর আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ। ভারতের সহযোগিতায় এই কাজগুলো করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতেই এসব তৎপরতা চলছে বলে মনে করা হচ্ছে। – ইনফোজা ডেস্ক

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...