নস্টালজিয়া আর বৃষ্টির আবহে সোহেল অটল-এর নতুন আরবান ফোক

রঙ1 week ago18 Views

চিঠি লেখার দিনগুলো ধীরে ধীরে হারিয়ে গেছে ডিজিটাল যুগের ব্যস্ততায়। সেই হারিয়ে যাওয়া সময়, অপেক্ষা, বৃষ্টি আর স্মৃতির আবহে প্রকাশ হয়েছে সাংবাদিক, লেখক, গীতিকার ও সংগীতশিল্পী সোহেল অটল-এর নতুন মৌলিক গান ‘হারিয়ে গেছে চিঠি লেখার বিকেলটা’।

আরবান ফোক ঘরানার গানটি বৃষ্টিভেজা নস্টালজিয়াকে আধুনিক সংগীতায়োজনে নতুনভাবে তুলে ধরেছে। গানের কথায় ফিরে এসেছে চিঠি, নীল খাম, ডাকবাক্স ও ডাকপিয়নের মতো একসময়কার পরিচিত অনুষঙ্গ, যা আজকের ডিজিটাল প্রজন্মের কাছেও এক অন্যরকম আবেগের জগৎ তৈরি করে।

গানের প্রথম পঙ্‌ক্তি—

বৃষ্টি জানে কোন ঠিকানায় / হারিয়ে গেছে চিঠি লেখার বিকেলটা—

পুরো গানের আবহ তৈরি করে। এরপর স্মৃতি, অপেক্ষা ও না-বলা অনুভূতির স্তরগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়েছে সহজ অথচ চিত্রকল্পনির্ভর গীতভাষায়।

গানটির কথা লিখেছেন সোহেল অটল। সুর, সংগীতায়োজন ও প্রযোজনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত প্ল্যাটফর্ম Suno Music-এর সহায়তা নেওয়া হয়েছে। একই সঙ্গে Suno-এর মাধ্যমে তৈরি করা হয়েছে একটি কোমল, আবেগঘন নারী কণ্ঠ, যা গানের বিষণ্ন অথচ মায়াময় আবহকে আরও গভীর করেছে।

চিঠি শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়; এটি ছিল মানুষের আবেগ, অপেক্ষা ও সম্পর্কের একটি সময়ের প্রতীক। এই গানে সেই হারিয়ে যাওয়া অনুভূতিকেই নতুন প্রজন্মের কাছে সংগীতের ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ইনফোজাকে জানিয়েছেন সোহেল অটল।

‘হারিয়ে গেছে চিঠি লেখার বিকেলটা’ গানটি এখন সোহেল অটলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Atol’s Cafe তে উন্মুক্ত রয়েছে।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...