প্রিন্স জর্জের নাম রাখা নিয়ে ছিলো দোটানা

বিদেশ5 months ago81 Views

সন্তানের নাম রাখা যে কোনো বাবা-মায়ের জন্যই কঠিন সিদ্ধান্ত। আর সেই সন্তান যদি হয় বৃটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী, তাহলে তো চাপ আরো কয়েকগুণ! কারণ নামটি শুধু পারিবারিক নয়, ইতিহাসের পাতায়ও স্থায়ী হয়ে যাবে। প্রথম সন্তান প্রিন্স জর্জের নাম নিয়ে ঠিক এমন দোটানায় পড়েছিলেন বৃটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট ।

২০১৩ সালের ২২ জুলাই লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে জন্ম নেয় ছোট্ট রাজপুত্র। তার নাম ঠিক করতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে ছিলেন এই রাজদম্পতি। নতুন প্রকাশ হওয়া এক বইয়ের তথ্য অনুযায়ী, কেট সম্পূর্ণ ভিন্ন একটি নামের কথা ভেবেছিলেন।

কেটের পছন্দ ছিল ‘অ্যালেক্সান্ডার’

রাজপরিবারের জীবনীকার রাসেল মায়ার্স তার নতুন বই ‘উইনিয়াম অ্যান্ড ক্যাথেরিন: দ্যা মোনার্কিস নিউ এরা’য় জানিয়েছেন, প্রিন্স জর্জের নাম ঠিক করতে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন উইলিয়াম ও কেট। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নাম বদলানোর কথাও ভেবেছেন।

কেটের পছন্দ ছিলো ‘অ্যালেক্সান্ডার’। ছেলে হলে এই নাম, আর মেয়ে হলে ‘অ্যালেক্সান্দ্রা’- ভেবে রেখেছিলেন তিনি। প্রয়াত রানি এলিজাবেথের মধ্যনামও ছিলো ‘অ্যালেক্সান্দ্রা’।

বন্ধুদের দেওয়া বেবি-নেম বই থেকেও অনুপ্রেরণা নিয়েছিলেন তারা, কিন্তু তাতেও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়নি। তার ওপর, সন্তান ছেলে না মেয়ে- সেটা আগে থেকে না জানার সিদ্ধান্তও বিষয়টিকে আরো জটিল করে তোলে।

উইলিয়ামের তালিকায় ছিলো ‘ডায়ানা’ নামটিও

কন্যাসন্তান হলে উইলিয়ামের পছন্দ ছিলো তার প্রয়াত মায়ের নাম- ‘ডায়ানা’। ছেলের জন্য মজার ছলে ‘গ্রাহাম’ বা ‘রডনি’র মতো আধুনিক নামও প্রস্তাব করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত রাজকীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে তিনি ‘জর্জ’ ও ‘লুই’ নামের দিকে ঝুঁকেন।

শেষমেশ তিন নামের মিশেল

অবশেষে, সব পছন্দকে একসাথে করে নাম রাখা হয়- প্রিন্স জর্জ অ্যালেক্সান্ডার লুই। এতে একদিকে ঐতিহ্য রাখা গেছে, অন্যদিকে ব্যক্তিগত পছন্দও জায়গা পেয়েছে।

নামগুলোর অর্থ কী?

জর্জ: গ্রিক শব্দ ‘জিওরগোস’ থেকে এসেছে, অর্থ ‘কৃষক’; প্রতীকীভাবে শক্তি ও সাহসের প্রতিফলন।

অ্যালেক্সান্ডার: অর্থ ‘মানুষের রক্ষক’; ক্ষমতা ও নেতৃত্বের প্রতীক।

লুই: জার্মানিক উৎস থেকে এসেছে। এর অর্থ ‘খ্যাতিমান যোদ্ধা’।

সব মিলিয়ে, ভবিষ্যৎ রাজার জন্য যথার্থ এক শক্তিশালী নামের সমন্বয় বলেই মনে করছেন অনেকে।

রাজকীয় নামের পেছনের গল্প

রাজপরিবারে নাম কখনো কাকতালীয়ভাবে রাখা হয় না- প্রতিটি নামেই পরিবারের গুরুত্বপূর্ণ কারো প্রতি শ্রদ্ধা আছে।

প্রিন্স জর্জ: তার নাম রাখা হয়েছে রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ও দাদা পঞ্চম জর্জের স্মরণে।

প্রিন্সেস শার্লট: ‘এলিজাবেথ’ ও ‘ডায়ানা’ নাম দুটি এসেছে রানি ও প্রিন্সেস ডায়ানার সম্মানে; আর ‘শার্লট’ হলো ‘চার্লস’-এর নারীবাচক রূপ।

প্রিন্স লুই: এই নামটি এসেছে প্রিন্স ফিলিপের চাচা লুই মাউন্টব্যাটেনসহ পরিবারের আরো কয়েকজনের নাম থেকে।

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...