বিএনপিতে যোগ দিয়ে যা বললেন রাশেদ খান

রাজনীতি8 months ago92 Views

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন রাশেদ খান। শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন রাশেদ খান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে রাশেদ খানের মনোনয়নের বিষয়টি ঘোষণা করেন।

আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন রাশেদ খান।

এ সময় বিএনপির মহাসচিব ঝিনাইদহ-৪ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে রাশেদ খানকে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো গণ অধিকার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...