আবরার হতে হাদি: জগলুল হায়দার

কবিতা3 months ago54 Views

ঈশা খান থেকে তিতুমীর আর
আবরার হয়ে হাদি
আাজাদির ডাকে ইতিহাসে দ্যাখো
যুগে যুগে প্রতিবাদি (২)!!

রক্তে আগুনে প্রতিরোধ লেখা
লড়েই এঁকেছি বিজয়ের রেখা (২)
রাজপুত গোরা খান গেরুয়া
আমরা তো সব কাকতেড়ুয়া
স্বাধীনতা মূলে জেদি।।
আজাদির ডাকে ইতিহাসে দ্যাখো
যুগে যুগে প্রতিবাদি (২)।

ঘাত প্রতিঘাত রুখেছি বুকে
ভেঙেছি পাঁজর মিছিল মুখে (২)
লালসবুজের নিশান উঁচিয়ে
সব তমশা-আঁধার ঘুচিয়ে
স্বাভিমানে সংবেদী।।
আজাদির ডাকে ইতিহাসে দ্যাখো
যুগে যুগে প্রতিবাদি (২)

1 Votes: 1 Upvotes, 0 Downvotes (1 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...