১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ঘোষণার ভিডিওচিত্র এই প্রতিবেদনের সাথে যুক্ত রয়েছে।
সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ১২৫ আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এখন এটি জনগণের মধ্যে উন্মুক্ত। কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযোগ থাকলে তালিকা বাতিল করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ এখনো স্পষ্ট করা হয়নি। স্পষ্ট করা হলে এতে স্বাক্ষর করবে এনসিপি। – ইনফোজা প্রতিবেদন
নিচের ভিডিওতে দেখুন সংবাদ সম্মেলনের আরো কিছু অংশ-