নিশিখবর: কয়েকমাসের মধ্যেই সংঘাত দেখা যাবে : রাতেই কাটছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ3 months ago58 Views

কয়েকমাসের মধ্যেই সংঘাত দেখা যাবে: তথ্য উপদেষ্টা

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখা যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হলে পরিস্থিতি আরো খারাপ হবে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন মাহফুজ।

রাতেই কাটছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

সাগর থেকে নদীর মিঠা পানিতে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। এরই মধ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সালমান শাহ হত্যার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ওসি গোলাম ফারুক।

গুম প্রতিরোধে দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুম প্রতিরোধে শুধু আইনগত সংস্কার নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও।

শনিবার রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত ‘ন্যায়বিচার নিশ্চিতকরণ: জোরপূর্বক গুম মোকাবিলায় বিচার বিভাগের ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতির আগে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন থাই প্রধানমন্ত্রী

রবিবার কাম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। এই চুক্তিতে স্বাক্ষরের আগেই কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...