কবে থেকে গালি দিতে শিখলো শিবির

বিশ্লেষণ11 months ago250 Views

সিডিআই শব্দটা এখন অনেকটা জলবত তরলঙ হয়ে গেছে। মানে এই অশ্লীল শব্দটা জলের মতো সহজ হয়ে গেছে।

যারা শিবির করে তারাও এই শব্দটা ব্যবহার করছে। জুলাই আন্দোলনের সময় জেনারেশন জি’র মুখে মুখে ছিলো ‘হাসিনা সিডিআই’।

বুঝলাম, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। তিনি মানুষ খুন করেছেন। তাই বলে তাকে কেন অশ্লীল ভাষায় গালাগাল করতে হবে?

এর জবাবে অনেকে হয়তো বলবেন, শেখ হাসিনার সমর্থক ও ভারতীয় আধিপত্যবাদের দাসরা তো অহরহই এই গালি দিচ্ছে। আমাদের কি মুখ নেই?

অবশ্যই মুখ আছে। তবে সেই মুখটা ব্যবহার করার আগে মনে করার চেষ্টা করুন সত্যেন্দ্রনাথ দত্ত’র কবিতার চারটি লাইন-

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

শেখ সাদির কবিতা থেকে সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি লিখেছেন। এখানে তিনি উত্তম ও অধমের ফারাক করে দিয়েছেন। এখন আপনাকেই ঠিক করতে হবে, আপনি উত্তম নাকি অধমের দলে।

জেন জিরা এবার বলবেন- আমরা উত্তমের দলে!

ওকে, তাহলে আপনারা কেন অধমের মতো স্লোগান তুলবেন? মিছিল নিয়ে বেরিয়ে যাবেন- অমুকের ডট ডট মার বলে?
কেন বলবেন- টিনের চালে কাউয়া। অমুক আমার ডট ডট!

তাহলে আপনারা কি অধম দ্বারা প্রভাবিত হচ্ছেন না?

দেখুন শাহ মুহাম্মদ মোশাহিদ এর আলাপ

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...