জামায়াতের সঙ্গে নয়, একা চলবে এনসিপি

রাজনীতি5 months ago101 Views

নাহিদ ইসলাম, ফাইল ছবি

ঢাকা: নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায় না এনসিপি। এ কারণে জামায়াতের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সাথে নেই দলটি। শুক্রবার রাজধানীর শাহবাগে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট নয়, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় আমাদের দল। তাই জামায়াতে ইসলামীর সাথে যুগপৎ আন্দোলনে আমরা নেই।’

তিনি আরো বলেন, ‘আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। আমাদেরকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে যুক্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন। আমরা শাপলা পাবো বলে আশা করছি।’

দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...