আসছে পাকিস্তানের ‘জাল দ্য ব্যান্ড’, পয়সা উসুল তেলেগু হরর জটাধর এবং আরো খবর

রঙ10 months ago119 Views

ঢাকার মঞ্চ কাঁপাতে আসছে পাকিস্তানের ‘জাল দ্য ব্যান্ড’, সাথে থাকছে ওয়ারফেইজ ও লেভেল ফাইভ

ঢাকার মঞ্চ কাঁপাতে আসছে পাকিস্তানের ‘জাল দ্য ব্যান্ড’

ঢাকার মঞ্চ কাঁপাতে আসছে ‘জাল দ্য ব্যান্ড’। বছরের সেরা জমজমাট ওপেন-এয়ার মিউজিক্যাল ইভেন্ট ‘সাউন্ড অব সোল’ কনসার্ট হবে ২৮ নভেম্বর, ঢাকার তিনশোফিটের কাছে ‘স্বদেশ এরিনা’য়। এতে জালের সাথে মঞ্চ মাতাবে দেশিয় রক ‘ওয়ারফেইজ’ এবং ব্যান্ড লেভেল ফাইভ।

এটি মৌসুমের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আন্তর্জাতিক মানের এই কনসার্টের আয়োজনে আছে ‘স্টেইজ কো’। সহযোগী প্রতিষ্ঠান মার্সেল এবং সেইফ ইলেক্ট্রিক্যাল সলিউশন। টিকেট বিক্রি করবে ‘গেট সেট রক’। এবং সৃজনশীল দিক দেখছে ‘ভার্স ইমাজিন’। আর প্রচারে রয়েছে মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান ‘কুল এক্সপোজার’।

দীপ্ততে ফিরছে সাড়াফেলা নাটকগুলো

দীপ্ততে ফিরছে সাড়াফেলা নাটকগুলো

দীপ্ত টিভি এবার নিয়ে এসেছে নতুন আয়োজন- ‘দীপ্ত ক্লাসিকস’, এতে ধারাবাহিকভাবে প্রচার হবে চ্যানেলটির দর্শকপ্রিয় ক্লাসিক নাটকগুলো। দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরছে সেইসব নাটক, যেগুলো একসময় দর্শকমহলে সাড়া ফেলেছিলো।

‘দীপ্ত ক্লাসিকস’-এর যাত্রা শুরু হচ্ছে দর্শকপ্রিয় ধারাবাহিক ‘পালকী’ দিয়ে। গ্রামের এক সাধারণ মেয়ের জীবনের নাটকীয় মোড়, শহরে এক ধনী পরিবারে বিয়ে, নতুন পরিবেশে চ্যালেঞ্জ এবং সব বাধা জয় করে নিজের অবস্থান তৈরি করার সংগ্রাম-এই সবকিছুই মিলিয়েই বানানো হয়েছে ধারাবাহিকটি। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, চিত্তাকর্ষক নির্মাণ এবং প্রাণবন্ত অভিনয়ের জন্য নাটকটি সে সময় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

‘দীপ্ত ক্লাসিকস’-এ ‘পালকী’ দেখা যাবে প্রতিদিন দুপুর দেড়টায়।

এনটিভিতে ধারাবাহিক ‘কাজিনস’

এনটিভিতে ধারাবাহিক ‘কাজিনস’

এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রচার হচ্ছে। সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্সের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন মোহসিনা আরফিন ও অমৃতা আচার্য্য পিউ। গোলাম মুক্তাদিরের পরিচালনায় অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়মসহ অনেকে।

ধারাবাহিকে আছে একান্নবতী পরিবারের শুন্যতা। এখানে পাঁচ কাজিনের সম্পর্ক একদম উল্টো। সবাই ভিন্ন ও বৈচিত্রময় চরিত্রের মানুষ। পাহাড়ে টিলা কিনে কুটির বানানোর জন্য আন্দু ঢাকার ডুপ্লেক্স বাড়িটা বিক্রি করার প্ল্যান করে। তখনই ঘটনাচক্রে এক এক করে আরো কাজিন আন্দুর বাড়িতে উঠতে থাকে। ঢাকায় থাকা একজন কাজিনও এই গ্রপটার সাথে জড়িয়ে পড়ে। আন্দু তার কাজিনদের বিপদে রেখে চলে যেতে পারে না।

কাজিনসে একদিকে বয়স্ক গ্রুপ। অন্যদিকে জেন-জিরা।

রঙের শহর বার্মিংহামে নতুন ভেন্যু

রঙের শহর বার্মিংহামে নতুন ভেন্যু

রঙের শহর ইংল্যান্ডের বার্মিংহাম, বড় কোনো ইভেন্ট ছাড়া এই শহরে কোনো সপ্তাহ আসে না। কনসার্ট থেকে শুরু করে কমেডি শো এবং লাইভ থিয়েটার হয় সেখানে। এবার এই জাদুকরি শহরে বিনোদনের নতুন কিছু ভেন্যু যোগ করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইয়াহু এন্টারনেইনমেন্ট।

বার্মিংহাম জেফারসন কনভেনশন কমপ্লেক্সের নির্বাহী পরিচালক ট্যাড স্নাইডার জানিয়েছেন, ডাউনটাউনে যোগ হয়েছে অ্যাস্ফিথিয়েটার। আধুনিক করা হয়েছে লেগেসি অ্যারেনাকেও।

বার্মিংহাম সিটি কাউন্সিলর হান্টার উইলিয়ামস জানিয়েছেন, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ‘ড্রিম টিম’ তৈরি করেছেন তারা। এর জন্য স্থানীয় সরকার ও বিভিন্ন বিভাগকে একসাথে কাজ করতে হয়েছে।

২০১৫ সাল থেকে বিনোদন ইভেন্টের শহর হিসেবে পরিচিতি পেতে শুরু করে বার্মিংহাম।

পয়সা উসুল তেলেগু হরর জটাধর

পয়সা উসুল তেলেগু হরর জটাধর

তেলেগু অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র জটাধর। সুধীর বাবু ও সোনাক্ষী সিন্হা অভিনীত এই ছবিটি নেটিজেনদেরকে শিহরিত করছে। এতে আছে রোমহর্ষক ভিজ্যুয়াল, গভীর অভিনয় এবং পৌরাণিক কাহিনি ও ভয়ের মিশেল। একবার দেখলেই পয়সা উসুল হয়ে যায় বলে জানাচ্ছেন নেটিজেনরা। তাদেরকে চমকে দিয়েছে ভগবান শিবের একটি দৃশ্য। – ইনফোজা প্রতিবেদন

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...