বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজা চলছে। তবে ভারতে পূজার আয়োজনেও উঠে এসেছে বাংলাদেশ। সেখানে দেবিদুর্গার পায়ের নিচে অসুর হিসেবে রাখা হয়েছে প্রফেসর ইউনূসকে। বিষয়টিকে শত্রু বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসেবে দেখছেন আয়োজকরা।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মূহম্মদ ইউনূসকে শুরু থেকেই শত্রু হিসেবে দেখে আসছে ভারত। দেশটির আরো কয়েকটি প্রতিবেশির সাথেও রয়েছে এই শত্রুতা। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও গাদ্দার হিসেবে গণ্য করছে হিন্দুত্ববাদীরা। মুর্শিদাবাদের বহরমপুরের কয়েকটি মণ্ডপে ড. ইউনূস ছাড়াও ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। দেবি দুর্গার হাতে থাকা কাটা নরমুণ্ডের চেহারা দেওয়া হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মতো করে।
ঠিক আছে, ট্রাম্প আর শাহবাজ শরিফের কথা বাদ দিলাম। প্রফেসর ইউনূস তো আমাদের প্রধান উপদেষ্টা। তাকে অসুর হিসেবে দেখানোটা আমরা নেতিবাচকভাবে নেবো, এটাই স্বাভাবিক। তবে খালি চোখে যে বিষয়টাকে নেতিবাচক মনে হয়, সেটা কখনো কখনো ইতিবাচকও হয়ে উঠতে পারে।
বিস্তারিত দেখুন শাহ মুহাম্মদ মোশাহিদ এর আলাপে।