জিন্নাহ নিয়ে ক্যাঁচাল, বাড়ছে জিন্নাহ বিষয়ক বইয়ের কাটতি

বই1 month ago23 Views

“দুনিয়াতে যে ক্যাঁচালই লাগুক কোনো না কোনো ব্যবসায়ীর লাভ!”

মোহাম্মদ আলী জিন্নাহকে ঘিরে শুরু হওয়া আলোচনা-সমালোচনার প্রভাব পড়েছে দেশের বইবাজারেও। জিন্নাহ বিষয়ক বিতর্ককে কেন্দ্র করে হঠাৎ জিন্নাহ সংক্রান্ত বইপত্রের বিক্রি ও চাহিদা চোখে পড়ার মতো বেড়ে গেছে।

বিষয়টি সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ও সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু। প্রচ্ছদ প্রকাশন থেকে প্রকাশিত লে. কর্নেল ডা. ইলাহি বখশ এর লেখা ‘জিন্নাহর জীবনের শেষ ষাট দিন’ বইটির অনুবাদক তিনি। এছাড়াও তিনি এ জে আকবর এর লেখা ‘গান্ধীর হিন্দুবাদ ও জিন্নাহর ইসলাম’ বইটি অনুবাদ করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে আনোয়ার হোসেইন মঞ্জু উল্লেখ করেন, জিন্নাহর শেষ চিকিৎসক লে. কর্নেল ডা. ইলাহি বখশের ‘উইথ দ্য কায়েদ-এ-আজম, ডিউরিং হিজ লাস্ট ডেইজ’ বইটি থেকে তিনি বাংলায় রূপান্তর করেন। তবে দীর্ঘদিন বাজারে এর চাহিদা ছিল না জানিয়ে তিনি লেখেন, “বইটি ভালো চলেনি। গত ৪ বছরে এক মুদ্রণ শেষ হয়নি। পড়ে ছিল। হতে পারে বাঙালি কোনো বইয়ের কভারে জিন্নাহর নাম দেখে তাদের চোখের জ্যোতি নষ্ট করতে চায় না।”

তবে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিকভাবে শুরু হওয়া জিন্নাহ বিতর্ক এই হিসাব বদলে দিয়েছে বলে জানান তিনি। আনোয়ার হোসেইন মঞ্জু তার স্ট্যাটাসে প্রচ্ছদ প্রকাশনের প্রকাশকের একটি পোস্ট উদ্বৃত করে তুলে ধরেন। প্রকাশক সেখানে লিখেছেন:

“দুনিয়াতে যে ক্যাঁচালই লাগুক কোনো না কোনো ব্যবসায়ীর লাভ!
অনেকদিন থেকে ‘জিন্নাহর জীবনের শেষ ষাট দিন’ বইটি স্লো আইটেম হিসেবে গোডাউনের এককোণায় পড়েছিল। হঠাৎ জিন্নাহকে নিয়ে লাগল ক্যাঁচাল। বই দিছে টান। একটানে বই শেষ। কিন্তু বই শেষ হলেও টান শেষ হয়নি। তাই আজ বাদ মাগরিব প্রিন্টে যেতে হচ্ছে ইমার্জেন্সি।”

প্রকাশক রসিকতা করে লেখেন, “ভাইয়েরা, বইনেরা, দয়া করে বিভিন্ন বিষয়ে একটু ক্যাঁচাল লাগায়েন। ঘন ঘন ক্যাঁচাল লাগান। পৌনঃপুনিক ক্যাঁচাল লাগান।”

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...