ইসরাইলে আজান নিষিদ্ধ করতে ‘মুয়াজ্জিন বিল’, অনুমোদন করেছে নেসেট!

Uncategorized3 weeks ago31 Views

মসজিদে মাইক ব্যবহার সীমিত করতে বিল অনুমোদন করেছে ইসরাইলের পার্লামেন্ট নেসেট। সাধারণদের কাছে এই বিলটি ‘মুয়াজ্জিন বিল’ নামে পরিচিত। মূলত মসজিদে আজান প্রচার নিষিদ্ধ করতেই মুয়াজ্জিন বিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার নেসেটে ৫০-৩৬ ভোটে খসড়া এই আইনটি প্রাথমিকভাবে পাস হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে ধর্মীয় উপাসনালয়গুলোতে লাউডস্পিকার ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। তবে রাজনৈতিক ও পাবলিক ফোরামের আলোচনার ক্ষেত্রে কী হবে, সেটা নিয়ে চলছে বিতর্ক।

নেসেটে বিলটি তোলেন ‘ওতজমা ইয়েহুদিত’ পার্টির আইনপ্রণেতা জভিকা ফগেল। এটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে সংসদীয় কমিটির পর্যালোচনা এবং নেসেটে আরো তিনটি ভোটাভুটি পেরিয়ে যেতে হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে ধর্মীয় উপাসনালয়গুলোতে লাউডস্পিকার ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে

বিলটির পক্ষে ভোট দিয়েছেন কট্টরপন্থী ‘শ্যাস’ পার্টি। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ পার্টির সদস্যরা। এটি কট্টর অর্থোডক্স ইহুদিদের দল। অর্থোডক্স ইহুদিদের সাথে বরাবরই ইসরাইল সরকারের বিরোধ ছিলো। তবে এবার ধর্মীয় পড়াশোনা নিয়ে একটি আইন বিষয়ে তাদের সঙ্গে সমঝোতা হয় সরকারে থাকা ইহুদিবাদীদের। এ কারণে তারা আইনটির সরাসরি বিরোধীতা না করে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

ভোটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বেন গভির বলেন,  ‘আজানের শব্দে গ্রামের বাসিন্দাদের কষ্ট হয়। গত ৩০ বছর ধরে এই  আইন পাস করার চেষ্টা করেও সম্ভব হয়নি।’ 

এর আগে বেশ কয়েকবার এ ধরনের বিলের খসড়া তৈরি করা হলেও আইনি প্রক্রিয়া শেষ করে নেসেটে পাস হতে পারেনি।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...