ইসরাইলের পক্ষে পোস্ট দিলে প্রতি পোস্টে ৮ লাখ টাকা

ইসরাইলের পক্ষে পোস্ট করলে প্রতি পোস্টে সাত হাজার ডলার করে দেওয়া হয়। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

মিডলইস্ট মনিটর জানিয়েছে, প্রতি পোস্টে সাত হাজার ডলার করে দেওয়ার এই প্রকল্পের খবর প্রকাশ্যে এসেছে ‘ইউএস ফরেইন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’এর একটি নথি থেকে। এতে উল্লেখ আছে, ডলার পেতে হলে ইসরাইলের গণহত্যার পক্ষে সাফাই গাইতে হবে। গাজায় ফিলিস্তিনীদের বেঁচে থাকার অধিকার নেই, ঘুরিয়ে-পেঁচিয়ে এমন কথা প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।

ওয়াশিংটন ডিসি থেকে ‘হেরিট্যাজ ফাউন্ডেশন’ এর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট এস্থার’। এর উদ্দেশ্য ফিলিস্তিন-পন্থী বিক্ষোভ এবং ইহুদি-বিদ্বেষ চিহ্নিত করে দমন করা। এর নেতৃত্বে আছেন ভিক্টোরিয়া কোটস নামে এক নারী।

রেসপন্সিবল স্টেটক্রাফ্ট জানিয়েছে, গতবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রজেক্ট এস্থারের আওতায় পঁচাত্তর থেকে নব্বইটি পোস্ট কাভার করার জন্য খরচ করা হয়েছে ৯ লাখ ডলার। নতুন কন্টেন্ট তৈরির জন্য তারা এখনো কাজ করছে যারা কন্টেন্ট বানান, তাদের সঙ্গে।

বিস্তারিত দেখুন শাহ মুহাম্মদ মোশাহিদ এর আলাপে

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...