
দিল্লিতে ককরোচ
যন্তর মন্তর
থরথর ভয়ে কাঁপে
মোদিজির অন্তর।
টিয়ারের শেল মারে
ঝাঁঝালো কী ধূম্র!
লাঠি হাতে পুলিশেরা
পট্টাশ কুমড়ো।
ইনকিলাবের স্বর
ছড়ালো কি ছোঁয়াচে?
জোয়ারটা থামাবেই
কার বলো জো আছে।
তিলচটা পোলাপান
কী দারুণ রাগছে!
ভারতেও তবে কি গো
ফ্যাসিবাদ ভাগছে?