একাত্তরে ভারতীয়দের লুট ও নানা বিতর্কিত অধ্যায়: নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন বাবরের সাক্ষাৎকার, তৃতীয় পর্ব

একাত্তরে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের লুট, বাংলাদেশের রাজনীতির নানা বিতর্কিত অধ্যায় এবং সাংবাদিকতার খুঁটিনাটি বিষয় নিয়ে ইনফোজাকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। এর আগে সাক্ষাৎকারের দুটি পর্ব প্রকাশ হয়েছে। তৃতীয় পর্বে তিনি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়, গণমাধ্যমের ভেতরের অজানা গল্প এবং একজন সম্পাদকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুল ইসলাম

এই পর্বে সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, একজন সম্পাদকের দায়িত্ব টপ-টু-ডাউন। সম্পাদক শুধু নীতিনির্ধারক নন, তিনি একজন প্রশাসকও। তার মতে, একজন সফল সম্পাদক সেই ব্যক্তি, যিনি একটি কার্যকর টিম গড়ে তুলতে পারেন। তিনি রিপোর্টিংয়ে ফাইলিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন ভালো রিপোর্টারের জন্য সুশৃঙ্খল ফাইল মেইনটেন করা জরুরি।

সাক্ষাৎকারে তিনি আমেরিকার ওয়াটারগেট কেলেঙ্কারির প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংবিধান উপেক্ষার নানা উদাহরণ আলোচনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার উদাহরণ টেনে শেখ মুজিবুর রহমানের জানাজার বিষয়টিও উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক পরিণতির কারণ নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন।

সাক্ষাৎকারের তৃতীয় পর্ব দেখুন ভিডিওতে।

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...