ট্রাম্পের ঘন-বাদামি চুল নিয়ে সন্দেহ, টাকের পেছনে খাটতে হয় তাকে

লাস ভেগাসের রেড রক ক্যাসিনো রিসোর্ট এবং স্পা-এ বুধবার বক্তৃতা করছেন ঘন-বাদামি চুলওয়ালা ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি / মার্ক শিফেলবিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুল আসল নাকি নকল? এ নিয়ে সন্দেহ জারি রেখেছেন নিন্দুকেরা। তাহলে কি তিনি পরচুলা পড়েন?

এইসব সন্দেহকে ‘পাছে লোকে কিছু বলে’ বলে বরাবরই উড়িয়ে দিয়ে আসছেন ট্রাম্প। পরচুলা পড়ার দাবি অস্বীকার করেই যাচ্ছেন তিনি।

কিন্তু এবার?

বুধবার আমেরিকার প্রমোদ-শহর লাস ভেগাসে এক অনুষ্ঠানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দেওয়ার সময় অডিয়েন্সের চোখ চলে যায় তার চুলের দিকে। ওই দিন ট্রাম্পের চুল অন্য দিনের চাইতে ঘন ও পরিপাটি মনে হয়েছে। ওখানকার রেড রক ক্যাসিনো রিসোর্টে ভাষণ দেওয়ার সময় তুলে নেওয়া ছবিতেও তার ঘন-বাদামি চুলগুলো উজ্জ্বল দেখাচ্ছিলো।

এ নিয়ে হইচই বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেইসব শোরগোল নিয়েই প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস। প্রতিবেদনটি তৈরি করেছেন অ্যান্টনিও পেকেনিও ফোর্থ

ফোর্বস এর প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ প্রশ্ন তোলা হয়েছে- ট্রাম্প কি পরচুলা পরেছেন? আবার তার এই নতুন ঘন-বাদামি চুলের প্রশংসাও করেছেন ট্রাম্প-ভক্তরা।

ওই অনুষ্ঠানে তার প্রশাসনের অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরেন ট্রাম্প। সেইসাথে মধ্যবর্তী নির্বাচনের আগে নেভাদার রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। 

এর আগে রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের চুল বেশ পাতলা দেখা গিয়েছিল। ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিলো অনেকটা হঠাৎ করেই। অনুষ্ঠানের আগে রূপচর্চার সময় পাননি তিনি। সমালোচকরা বলছেন, এ কারণেই পাতলা চুল নিয়ে হাজির হতে হয়েছিলো ট্রাম্পকে। কিন্তু লাস ভেগাসের অনুষ্ঠানটা ছিলো অনেক আগে থেকে ঠিক করা। অনুষ্ঠান শুরু হওয়ার আগেও প্রসাধন ব্যবহার আর রূপচর্চার পর্যাপ্ত সময় ছিলো তার হাতে।

ট্রাম্পের চুল নিয়ে কড়া সন্দেহ প্রকাশ করেছেন তার অভিশংসন সমর্থনকারী সাবেক কংগ্রেস সদস্য অ্যাডাম কিঞ্জিঙ্গার। ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল এক্স- একাউন্টে ট্রাম্পের আগের পাতলা চুলের একটি ছবি শেয়ার করেন তিনি। ওই পোস্টে কিসিঞ্জার লিখেন- কৃত্রিম চুল জোড়া দেওয়ার কৌশল ‘উইভ’ ব্যবহার করেছেন ট্রাম্প।

লাস ভেগাসের ওই ভাষণে কানাডার কড়া সমালোচনা করেন ট্রাম্প। কানাডার ওপর শুল্ক বাড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা ‘কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।

৮০ বছর বয়সী ট্রাম্প দীর্ঘদিন ধরেই পরচুলা ব্যবহারের দাবি অস্বীকার করে আসছেন। তার চুল নিয়ে যারা সন্দেহ করেন, তাদের নিয়ে রসিকতাও করেছেন তিনি। ২০১৬ সালে জিমি ফেলনের ‘লেট নাইট শো’-তে নিজের চুল এলোমেলো করার অনুমতি দিয়েছিলেন উপস্থাপককে। তার চুল ছুঁয়ে দেখা যাবে কি না,  ফেলনের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, “উত্তর হলো হ্যাঁ, তবে প্রায় এক ঘণ্টা পর নিউ হ্যাম্পশায়ারে যাদের সামনে যাব— আশা করি তারা বিষয়টি বুঝে নেবেন।”

২০১৮ সালে মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে নিজের মাথার টাক পড়া অংশ রসিকতা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, “টাক ঢেকে রাখতে আপ্রাণ চেষ্টা করি। টাকের পেছনে বেশ খাটতে হয় আমার।”

ট্রাম্পের বয়স বাড়ছে, সেই সাথে পাতলা হয়ে আসছে তার চুল। আর পাতলা চুলগুলোকে ঘন করে উপস্থাপন করতেই তিনি পরচুলা পড়ছেন, এমন গুঞ্জন বাজারে চালু করে দিয়েছেন তার নিন্দুকেরা। আর ট্রাম্পের চুল কখন বাতাসে উড়বে, একটু ঢেউয়ের মতো দোলা দিয়ে যাবে- সেইসব সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে থাকেন পাপারাজ্জিরা।

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...