পানি পানের বিরতি নিয়ে ঝামেলা! হাইড্রেশন ব্রেক নাকি বিজ্ঞাপন বিরতি?

খেলা17 hours ago16 Views

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সৌদি আরবের বিপক্ষে উরুগুয়ের খেলায় পানি পানের বিরতি। পানি ঢেলে শরীর ঠান্ডা করছেন অগাস্টিন কানোবিও। ছবি: লিন স্লাডকি/এপি

পানি পানের বিরতি নিয়ে হট্টগোল। পক্ষে-বিপক্ষে তুলকালাম। হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতির এই ঝামেলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। রয়টার্স অবলম্বনে প্রতিবেদনটা তৈরি করেছেন অনুষে ইঞ্জিনিয়ার

ছয় সপ্তাহের এই টুর্নামেন্ট নিয়ে এমনিতেই বিতর্ক চলছে। দলগুলোকে ঠিকঠাকমতো স্বাগত জানানো হচ্ছে না বলেও অভিযোগ আছে স্বাগতিক দেশের বিরুদ্ধে। তার ওপর ম্যাচের প্রথম অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেকে জুড়ে দেওয়া হয়েছে তিন মিনিটের পানি পানের বিরতি।

এতে ফুটবলের ছন্দ নস্ট হচ্ছে বলে অভিযোগ করছেন খেলোয়াড়রা। কোচ থেকে শুরু করে ফুটবলবোদ্ধারাও সিদ্ধান্তটির বিরুদ্ধে হট্টগোল পাকাচ্ছেন।

গত ডিসেম্বরে ফিফা এই নিয়মের কথা জানায়, তখন তারা একে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবেই পেশ করেছিল। ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছিল, “ফিফা খেলোয়াড়দের কল্যাণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তাই প্রতি অর্ধে তিন মিনিটের এই হাইড্রেশন ব্রেক থেকে খেলোয়াড়রা উপকার পাবেন।”

খেলোয়াড়রা কি সত্যিই উপকার পাচ্ছেন?

টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে গেছে, খেলোয়াড়রা বাধ্যতামূলক এই বিরতিটা পছন্দ করছেন না। প্রথম সরব হন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, “প্রচণ্ড গরম থাকলে বিরতি দেওয়া ভালো। কিন্তু প্রতি ম্যাচের আবহাওয়া আলাদাভাবে বিবেচনা করে নেওয়া উচিত।”

বেলজিয়ামের ইয়ুরি টিলেমানস বলেন, এই বিরতির ভালো-মন্দ দুই দিকই আছে। যে শহরে আবহাওয়া গরম না, সেখানে বিরতির দরকার নেই। আর গরম শহরে বিরতি দেওয়া যেতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞ এভারটন ফক্স বলেন, “এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে হাইড্রেশন ব্রেক নেওয়ার মতো গরম ছিল না। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিয়ামি এবং মেক্সিকোর স্টেডিয়ামগুলোতে যথেষ্ট গরম ছিল। কিন্তু ডালাস, হিউস্টন, আটলান্টা বা ভ্যাঙ্কুভারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) স্টেডিয়ামগুলোতে এই বিরতির যুক্তি নেই।”

তিনি মনে করেন, খেলোয়াড়দের স্বার্থে এই নিয়ম করা হচ্ছে বলে দাবি করছে ফিফা। কিন্তু এই বিরতির পেছনে আছে মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোর লাখ লাখ ডলারের বিজ্ঞাপনের ব্যবসা।

বিবিসি স্পোর্টের গত সপ্তাহের এক প্রতিবেদন অনুযায়ী, ফক্স স্পোর্টসে বিশ্বকাপ চলাকালীন ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটের মূল্য ২ লাখ থেকে ৩ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের ম্যাচ বা টুর্নামেন্টের পরের দিকের ম্যাচগুলোতে এই খরচ ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এই হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন দেখিয়ে ২৫ কোটি ডলারের বেশি আয় হতে পারে।

কানাডার রাইট-ব্যাক অ্যালিস্টেয়ার জনস্টন বলেছেন, “এর মাধ্যমে হয়তো ফিফা আরও কিছু বাড়তি টাকা কামিয়ে নিচ্ছে।”

 ২৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, “হাইড্রেশন ব্রেক এখন বিজ্ঞাপনের বিরতিতে পরিণত হয়েছে।

কয়েকটা টিভি চ্যানেল বিরতির সময় মাঠে খেলোয়াড়দের সরাসরি দেখালেও, অন্য চ্যানেলগুলো বিজ্ঞাপনে চলে যায়। ফলে টিভির সামনে থাকা ফুটবলপ্রেমীদের ম্যাচ দেখার আনন্দ ব্যাহত হচ্ছে।

ফুটবলের বিশুদ্ধ বোদ্ধারা বলছেন, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি বা মোমেন্টাম নষ্ট করে দেয়। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা কুরাসাও দল যখন উদ্বোধনী ম্যাচে জার্মানির বিরুদ্ধে ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতা ফেরায়, তখন তারা স্বপ্নের ঘোরে ছিল। কিন্তু এর পরপরই রেফারি হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান। এই সুযোগে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান তাঁর খেলোয়াড়দের নতুন কৌশল বুঝিয়ে দেন। এতে ৭-১ গোলের বিশাল জয় পায় জার্মানি।

একইভাবে হাইড্রেশন ব্রেকের কারণে খেলার গতি হারিয়ে ফেলে বসনিয়া ও হার্জেগোভিনা।

গত ১১ জুন টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হওয়ার পর থেকেই স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা হাইড্রেশন ব্রেকের সময় ভুয়ো ধ্বনি দিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

তবে এই ব্রেক নিয়ে কিন্তু সবাই অসন্তুষ্ট নয়। বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলেছেন, “আমার কাছে এই ব্রেক গুরুত্বপূর্ণ। ব্রেক পেলে দলকে কিছু তথ্য দিয়ে দেওয়ার সুবিধা পাওয়া যায়।

একই কথা বলছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি মনে করেন, পানি পানের বিরতির সাথে ধীরে ধীরে সবাই মানিয়ে নেবে।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...