ঈদ: আহমদ আমিন

ছড়া2 months ago39 Views

ঈদ এলো ঈদ এলো পৃথিবীতে ঢেউ

রমজানে সংযম তারপরে ঈদ
খুশির রাজার বুঝি ভেঙে গেল নিদ।

রহমত ক্ষমা আর নাজাতের পর
পশ্চিম আসমানে আলোর পশর।

ঈদ এলো ঈদ এলো পৃথিবীতে ঢেউ
খুশির জানান হলো বাকি নেই কেউ।

এই দিনে কোলাকুলি পরানে পরান
নতুন জামার ভাঁজে আতরের ঘ্রাণ।

তারাদের আসমানে ঈদ থাকে সাঁটা
রোজা নাই তার বুঝি ঈদ সাদামাটা।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Join Us
  • Facebook
  • Youtube
Categories

Advertisement

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...