এনসিপি কিংবা বিএনপি থেকে নয়, স্বতন্ত্র নির্বাচন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি রাজধানীর ধানমন্ডি থানার ভোটার হতে যাচ্ছেন।
রবিবার বিকালে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উপদেষ্টার পদ থেকে কবে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি বলে জানান আসিফ।
আসিফ মাহমুদ বলেন, ‘‘ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবো এটা এখন প্রায় নিশ্চিত। তাই নিজের ভোটটাও ঢাকায় স্থানান্তর করছি, যেন ভোটটা অপচয় না হয়। যদিও আগে ভোটার হয়েছি, কিন্তু কখনো ভোট দিতে পারিনি। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অন্তত নিজের ভোটটি দিতে পারব, এটা নিশ্চিত করতে চেয়েছি।’’