মাস শেষ হওয়ার আগেই কি আপনার পকেট খালি হয়ে যাচ্ছে? আমাদের অনেকেরই এই সমস্যা হয়। কিন্তু ২০২৬ সালে এসেও যদি স্মার্টলি টাকা ম্যানেজ করতে না পারেন, তাহলে বিপদে পড়তে হবে আপনাকে। জেনে নিন পকেটে টাকা রাখার সহজ তিনটি টিপস-
এক.৫০-৩০-২০ নিয়ম
আপনার আয় যাই হোক, তার ৫০ শতাংশ রাখুন প্রয়োজনের জন্য। ৩০ শতাংশ শখের জন্য। আর বাকি ২০ শতাংশ চোখ বন্ধ করে জমিয়ে রাখুন। বা ইনভেস্ট করে ফেলুন।
দুই.
ইমপালস বাইং কন্ট্রোল
অনলাইনে বা অফলাইনে কিছু পছন্দ হলেই সাথে সাথে কিনবেন না। অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন। বেশিরভাগ সময় দেখা যাবে, ওই জিনিসের প্রতি আপনার আগ্রহ চলে যাবে। এতে বেঁচে যাবে হাজার হাজার টাকা।
তিন.
ছোট ছোট কিছু খরচ এড়িয়ে চলা
খেয়াল করে দেখুন, প্রতি মাসে আপনি এমন অনেক খাতে টাকা দিচ্ছেন, যেগুলো এড়িয়ে গেলেও আপনার চলে যায়। এই ছোট ছোট খরচগুলোই মাস শেষে একটা বড় গর্ত তৈরি করে। সেই গর্তে পড়েই বছরের পর বছর হাবুডুবু খাচ্ছেন আপনি।
মনে রাখবেন, বড়লোক হওয়ার প্রথম ধাপ হলো- টাকা জমাতে শেখা।