এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যার মধ্যে মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ।
হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর।
আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি
রাজধানীর বাংলামোটরে এনসিপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে আগামীকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি।
নোবেল না পাওয়ায় ট্রাম্পের বিস্ময়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন, তিনি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন। তবে এরপরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
হামাসের বিরুদ্ধে অভিযোগকে হালকাভাবে নিচ্ছে যুক্তরাষ্ট্র
হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এমন অভিযোগকে হালকাভাবে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মৃত সব জিম্মির দেহ ফেরত দিচ্ছে না হামাস। তারা বলছে, অনেকের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তা সনাক্ত করতে বিশেষায়িত যন্ত্রপাতি লাগবে।