পেঙ্গুইনের মল নিয়ে গবেষণা করে যা পেলো বিজ্ঞানীরা

মিউঁ4 months ago50 Views

বাচ্চারা,
মন দিয়ে শোনো,

তোমাদেরকে আজকে জানাবো, পেঙ্গুইনদের সম্পর্কে কিছু তথ্য-


পেঙ্গুইনরা থাকে অ্যান্টার্কটিকায়। ওখানে বড় বড় দল নিয়ে ঘুরে বেড়ায় ওরা। খিদে পেলে খায়। তারপর পেঙ্গুইনদের পেটে খাবারগুলো নিজে নিজে হজম হয়ে যায়। তারপর মল ত্যাগ করে।
‘মল’ কি জিনিস সেটা তো তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে না, তাই না!
পেঙ্গুইনদের মলে থাকে অনেক দুর্গন্ধ। ওই গন্ধটা আসে অ্যামোনিয়া নামের গ্যাস থেকে। অ্যামোনিয়া বাতাসের সাথে মিশে যায়। তৈরি হয় ‘অ্যারোসল’ নামের ছোট ছোট কণা। এই কণাগুলোর সাথে জলীয় বাষ্প যখন মিশে, তখন মেঘ তৈরি হয়। ওই মেঘগুলোই সূর্যের আলোকে প্রতিফলিত করতে পারে। আর মাটিকে রাখে ঠান্ডা। এতে জলবায়ু ঠিক থাকে।
পেঙ্গুইনের মল নিয়ে এই গবেষণাটি করেছেন ফিনল্যান্ডের হেলসিস্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
মল নিয়ে গবেষণা করেও যে ভালো কিছু পাওয়া যায়, এটা তার প্রমাণ।

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...