শিক্ষার্থীদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে, সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে এবং রাজনৈতিকভাবে সচেতন হওয়ার উপদেশ দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই উপদেশ দেন।
তিনি বলেন, আমাদের দায়িত্ব ভালোভাবে পড়াশোনা করা। পড়াশোনা করেই আমাদেরকে পরবর্তী স্টেজে যেতে হবে। পাড়াশোনার কোনো বিকল্প নেই।
রাকিব বলেন, ১৯৭১ সাল এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যূত্থান হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।