রাজধানীর সংসদভবন এলাকায় জুলাইযোদ্ধাদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহত এক লোককে কাঁদতে দেখা যায়। নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে তিনি অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের ওপর হামলা করে। আমার অবস্থা খুব খারাপ ভাই।’ তাকে বাঁচানোর আকুতি জানান তিনি।
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমরা যুক্তিসঙ্গত দাবি লইয়া আইছি ভাই। আমি একজন জুলাইযোদ্ধা ভাই। আমার ঠ্যাঙ ভাইঙ্গালাইছে ভাই। লাইত্তাইয়া আমার বুক-মুক ফাডায়ালাইছে ভাই। আমরা জুলাই ঘোষণাপত্র সংশোধনের জন্য গেছিলাম ভাই। আমরা কোনো বিশৃঙ্খলা করিনি ভাই।’