খোশ আমদেদ তারেক রহমান: জগলুল হায়দার

ছড়া1 month ago30 Views

তারেক যদি আরেক ইনিংজ খেলতে পারে ভালো। বাংলাদেশের রাজনীতিতে ফিরবে তবে আলো

আসুক তারেক হাসুক আরেক

ডিসেম্ববরের দিন

চলবে সবাই বলবে সবাই-

লিডার সালাম নিন।

সালাম নিয়ে পাল্টা সালাম

তিনিও দেবেন ফের

তার আগমন ছড়িয়ে দিক

এবার খুশি ঢের।

চোদ্দ বছর রামের যেমন

তেমনি গেছে ষোল

ভক্তরা সব তাই খুশিতে

হবেই ছলোছলো!

অনেক আশা ভালোবাসা

করবে তারা পেশ

নুতুন দিনে চলার নয়া

মাত্রা পাবে দেশ!

তারেক যদি আরেক ইনিংজ

খেলতে পারে ভালো

বাংলাদেশের রাজনীতিতে

ফিরবে তবে আলো।

তাই ফেরাতে অতীত থেকে

শিক্ষা নিয়ে দেশে

ভুল এড়িয়ে সঠিক পথে

আগান হেসে হেসে।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...