খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাবেন ১৪ জন

উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি দলটির মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠিতে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ১৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারি মো. আব্দুল হাই মল্লিক। রয়েছেন ৬জন চিকিৎসক ও নিরাপত্তার জন্য দুইজন। খালেদা জিয়ার সঙ্গে যাবেন দুইজন হাউসমেইড।
মধ্যরাত থেকে আর্লি মর্নিংয়ের মধ্যেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...