ওসমান হাদি’রা মরে না: জাকির আবু জাফর

কবিতা3 months ago45 Views

তারা ভয়হীন, দ্বিধাহীন, নির্ভার, নিঃশঙ্ক


ওসমান হাদিরা কখনো মরে না
শাহাদাতের তামান্নায় তৃষ্ণার্ত তাদের হৃদয়
তারা ভয়হীন, দ্বিধাহীন, নির্ভার, নিঃশঙ্ক! নিঃসংকোচে কবুল করে শহীদি জীবন
মৃত্যু তাদের অমীয় শরাব!
তারা কখনও মরে না!
মাতৃগর্ভ থেকে যারা শহীদি তৃষ্ণায় পা রাখে পৃথিবীর বুকে!
যারা ভূমিষ্ট হয়েই মুখ রাখে শাহাদাতের পেয়ালায়!
তারা কখনও মরে না!
তাদের প্রতিটি শব্দ বৃক্ষ হয় মানুষের বুকে
শ্রদ্ধায় সম্মানে অশ্রুতে ভিজে ওঠে প্রতিটি চোখ
যারা স্বজাতির সম্ভারে সচ্ছল
যারা দুর্দিনের দুঃসময়ে দুর্নিবার
যাদের দৃপ্ত পদভারে কম্পিত জনপদ
তাদের প্রতিটি চোখ ইতিহাস
তাদের প্রতিটি মুখ ইতিহাস
তাদের প্রতিটি উচ্চারণ ইতিহাস
তাদের চিহ্ন জাগ্রত থাকে জাতির অঙ্গে
তারা কখনো মরে না!
দেখো এক হাদির রক্তের রঙ
কোটি মানুষের চোখে প্রতিরোধের বারুদ
কোটি তারুণ্যের বুকে প্রতিবাদের প্রলয়
রাজপথগুলো দ্রোহে অগ্নিময়
কোটি কোটি হাদিদের মুষ্টিবদ্ধ হাত
শহীদদের মৃত্যু নেই
তারা মৃত্যুহীন প্রাণ! তারা সবুজ পাখি!
মহান আরশের কার্নিশে তাদের নিড়
মৃত্যু কেবলই মহিমান্বিত করে তাদের জীবন
শহীদি মৃত্যুর চেয়ে উত্তম কোনো মৃত্যু নেই!
জেনে রাখো হে বাংলাদেশ-
ওসমান হাদি’রা কখনও মরে না।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...