মামলা নিয়ে ইনফোজাকে যা বললেন যুবদলনেতা নয়ন

বিএনপি ও দলটির নেতাদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।

সোমমার দায়ের করা এই মামলার এজাহারে বলা হয়, যুবদলনেতা নয়নের বিরুদ্ধে বানোয়াট বক্তব্য দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে হেয় করেছেন।

মামলার বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের কাছে জানতে চেয়েছিলো ইনফোজা।

সোমবার ইনফোজাকে তিনি বলেন, এনসিপির এক বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্নসময় বিভিন্ন লোকদের বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করে থাকেন। অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে থাকেন।

নয়ন উল্লেখ করেন, ‘আমাদের বিএনপি এবং সারাবাংলাদেশের প্রার্থীদেরসহ আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। যেটার মিনিমাম কোনো তথ্য তার কাছে নেই।’

তিনি বলেন, ‘আমি রবিউল ইসলাম নয়ন বারবার বলেছি, জন্মের পর থেকে আমার নামে পলিটিক্যাল মামলা ছাড়া কোনোপ্রকার মামলাও হয়নি। কোনো মানুষ বলতে পারবে না, রবিউল ইসলাম নয়ন চাঁদাবাজি তো অনেক দূরের কথা,
কোনো ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে দুইপয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে।’

এর প্রেক্ষিতে তিনি সামাজিকভাবে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বলে জানান এই নেতা। এ কারণেই এনসিপিনেতার নামে মামলা করতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

নয়ন বলেন, ‘এই নেতাকে যদি না থামানো হয়, তাহলে বাংলাদেশে যেকোনো মুহূর্তে বিশৃঙ্খলা ঘটিয়ে দিতে পারে সে। এই নেতার এই অসৎ উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্যই আমার আদালতে যাওয়া।’

রবিউল ইসলাম নয়নের প্রতিক্রিয়া বিস্তারিত দেখুন ভিডিওতে-

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...