কিশোরগঞ্জ জেলাকে ঢাকা থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল কিশোরগঞ্জ। জেলা শহরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শত শত ছাত্র-জনতা সমবেত হয়ে বিক্ষোভ করে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
বিক্ষোভে স্লোগান দেওয়া হয়- কিশোরগঞ্জের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। প্রয়োজনে জীবন দেবো, ঢাকায় থেকে যাবো। কিশোরগঞ্জ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্ত লাগলে রক্ত নে, ঢাকায় রেখে দে।