ভেনেজুয়েলার মাদকবাহী নৌকায় আইনসঙ্গতভাবে হামলা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, এই হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাডলি। এর অনুমতি দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার জলসীমায় মাদক চোরাচালানকারী নৌকাগুলোতে বেশকিছু হামলা চালিয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট- দুই দলের পার্লামেন্ট সদস্যরাই হামলার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন।