বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল

জাতীয়4 months ago54 Views

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন।

৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময়সীমার শুরু বা শেষের কাছাকাছি দুই-এক দিন এদিক-সেদিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, জাতীয় নির্বাচন ও সংবিধান সংশোধনের গণভোট একই দিনে হবে। কিছু ক্ষেত্রে পোলিং বুথের সংখ্যা ও ভোটের সময় বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন। প্রস্তুতিও সে অনুযায়ী চলছে।

ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো
দুটি ভোট একসঙ্গে আয়োজনের কারণে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মক ভোটিং এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্র ও কক্ষ অপরিবর্তিত, বাড়বে গোপন কক্ষ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র ও কক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখা হবে। তবে প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ (স্টাম্পিং সেন্টার) থাকবে। এতে মোট বাজেট সামান্য বাড়তে পারে।

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ
এবার দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে—

৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। -ইনফোজা প্রতিবেদন

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...