
বিড়াল তোমার প্রিয়?
তাকে আদর দিও।
পুসি বিড়াল খুশি হবে
মাছ-মাংস পেলে
কাঁটা ওদের গলায় বিঁধে
উচ্ছিষ্ট খেলে।
খেলনা দিও পায়ের কাছে
খুশি হবে দেখো পাছে।
নিরাপদ ও আরামদায়ক
জায়গা দিও তাকে
জানো না সে র্যাট ধরতে
তক্কে তক্কে থাকে?
মাঝেমধ্যে কোলে নিও
জানলা পাশে বসতে দিও।
৮ই আগস্ট বিড়াল দিবস
আন্তর্জাতিক সেটা
সকাল সকাল ফোন খুলতেই
বলল আমায় Meta!