লুকিয়ে ছিলো মেছো বিড়ালের ৩ ছানা, একটিকে নিয়ে পালিয়ে গেছে মা

পরিবেশ2 months ago53 Views

মায়ের সঙ্গে ধানক্ষেতে লুকিয়ে থাকা বিরল প্রজাতির তিনটি মেছো বিড়ালের ছানার মধ্যে একটিকে নিয়ে পালিয়ে গেছে মা বিড়াল। আর বাকি দুই ছানাকে স্থানীয়রা উদ্ধার করেছেন। নেত্রকোনায় তিনদিনের ব্যবধানে আবারো মেছো বিড়ালের ছানা উদ্ধারের ঘটনা ঘটলো।
এর আগে গত রবিবার জেলার দুর্গাপুরে হাঁস-মুরগির খোয়ার থেকে উদ্ধার হওয়া আরো দুটি মেছো বিড়ালের ছানা বনে অবমুক্ত করা হয়
বৃহস্পতিবার দুপুরে শহরের সাতপাই চকপাড়া রেললাইনের পাশের একটি ধানক্ষেতে শ্রমিকরা ধান কাটার সময় হঠাৎ পরপর দুইটি মেছো বিড়ালছানা বেরিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি দেখে বাচ্চাগুলোকে আটক করেন। পরে পাশের চায়ের দোকানদার মাসুদ মিয়া বাচ্চাগুলোকে উদ্ধার করে দোকানের হাঁস- মুরগির ঘরে রেখে নিরাপদ আশ্রয় দেন।
খবর পেয়ে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসং এবং নেত্রকোনা পেট রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছানাগুলো শনাক্ত করেন এবং বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ধানক্ষেতে একটি পূর্ণবয়স্ক মেছো বিড়ালসহ মোট তিনটি ছানা ছিলো। শ্রমিকদের উপস্থিতি টের পেয়ে বড় বিড়ালটি একটি ছানাকে নিয়ে পালিয়ে গেলেও দুইটি ছানা ধরা পড়ে।
স্বেচ্ছাসেবক ও বন বিভাগের কর্মকর্তারা জানান, ছানাগুলোকে কিছুদিন পর্যবেক্ষণে রেখে উপযুক্ত সময়ে তাদের আবাসস্থলের কাছাকাছি এলাকায় অবমুক্ত করা হবে। -ইনফোজা প্রতিবেদন

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...