
আপনি ছিলেন সাহসের বাতিঘর
সার্বভৌম বাংলাদেশের স্বর।
ধানের শীষের শীর্ষের সেই ফুল
ভারত শাসানো তর্জনী আঙ্গুল।
স্বাধীন পতাকা হাতে ছিল উড্ডীন
কাঁপেননি ভয়ে বাজিয়ে গেছেন বীণ।
কী মায়া মুখ! মায়ের মতন মুখ!!
আপনি ছিলেন বাংলাদেশের সুখ।
মাঠ ভরা ধান ছড়ানো ছিটানো হায়
আপনাকে ছাড়া আমরা তো অসহায়।
আপনার গায়ে জান্নাতি অ্যাপ্রোন
জান্নাতে গিয়ে শহীদ জিয়ার হোন।
পিনোর আম্মা আমাদেরো ঠিক তাই
আপনার প্রতি দরুদটুকু জানাই।